মার্চের প্রথম সপ্তাহে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল
ঢাকা প্রতিনিধি : মার্চের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর অবশেষে মার্চের প্রথম সপ্তাহে খুলে দেওয়া হতে পার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন। হল খোলার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে গোলাম রব্বানী ঢাকা ট্রিবিউনকে বলেন, “শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতির জন্য আগে থেকেই তথ্য দেওয়া, শিক্ষার্থীদের আবাসিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহে অবস্থা গ্রহণের জন্য একটা প্রস্তুতি কার্যক্রম শুরু করেছি।
হলের ভেতরে যে আবশ্যিকতার যতগুলো বিষয় আছে সেগুলো সংযুক্ত করা এবং করোনাভাইরাসের সংক্রমণ নিম্নগামী হওয়ার ওপর এটা নির্ভর করবে।” আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্তটি তোলা হবে বলেও জানান তিনি। পরীক্ষার্থীদের মধ্যে যারা পূ্র্বে (মহামারি শুরু আগে) হলে অবস্থান করছিল, তারাই হলে উঠতে পারবে।
অগ্রাধিকার ভিত্তিতে মাস্টার্স শেষ পর্ব ও অনার্স শেষ পর্বের পরীক্ষার্থীদের জন্য মার্চের প্রথম সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে হলসমূহ খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
আগামী ৪ ফেব্রুয়ারির পর যেকোনও সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এ সিদ্ধান্তের পরই মার্চের প্রথম সপ্তাহে হল খুলে দেওয়ার বিষয়ে এ সিদ্ধান্তে পৌঁছুলো দেশসেরা এ বিদ্যাপীঠ। প্রসঙ্গত, গতবছর ১৬ মার্চ, ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত হল বন্ধসহ সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাবি প্রশাসন।

Post a Comment